মাঝরাতে বুলডোজারে গুঁড়িয়ে গেল হাবড়া স্টেশন, আতঙ্কিত ব্যবসায়ীদের কান্না!

হাবড়ায় মাঝরাতে রেলের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ দোকান ও পার্টি অফিস

উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশনে রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও পাকা নির্মাণ উচ্ছেদে সোমবার গভীর রাতে অভিযানে নামল রেল কর্তৃপক্ষ। রেলের দেওয়া ১৫ জুনের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর রাত সাড়ে বারোটা নাগাদ বনগাঁ-বারাসাত জিআরপি, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে একের পর এক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযানের সময় রেলের জমিতে থাকা একটি সিপিএমের পার্টি অফিসও গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে হকার ও বাম কর্মী-সমর্থকরা স্টেশন চত্বরে বিক্ষোভ দেখালে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রেল কর্তৃপক্ষের দাবি, স্টেশন চত্বর জবরদখল হয়ে থাকায় নিত্যযাত্রীদের চলাচলে সমস্যা এবং যানজটের সৃষ্টি হচ্ছিল, যা দূর করতেই এই অভিযান চালানো হয়েছে। ইতিপূর্বে হাওড়া, শিয়ালদহ, দমদম ও যাদবপুরেও একই ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে, রুটি-রুজি হারানো হকারদের অভিযোগ, কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই রাতের অন্ধকারে তাঁদের দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। পুনর্বাসনের দাবিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন উচ্ছেদ হওয়া হকাররা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *