জেলই ঠিকানা সুজিত বসুর, নিয়োগ দুর্নীতিতে বড় ধাক্কা!
June 16, 2026
পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার এই মামলার শুনানিতে ইডি জামিনের তীব্র বিরোধিতা করলে আদালত কেন্দ্রীয় সংস্থাকে তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেয়। এর ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন মন্ত্রীকে।
উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন নিয়োগে দুর্নীতির অভিযোগে গত ১১ মে সুজিত বসুকে গ্রেফতার করেছিল ইডি। এদিন আদালতে প্রাক্তন মন্ত্রীর আইনজীবী অভিষেক মনু সিংভি দীর্ঘ তিন বছর পর তাঁকে গ্রেফতারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে, ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী জামিনের বিরোধিতা করলে বিচারপতি জয় সেনগুপ্ত আগামী ২৯ জুনের মধ্যে ইডিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। আগামী ১ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।