আরজি কর কাণ্ড: তড়িঘড়ি সৎকার নিয়ে রহস্যের খোঁজে এবার জলহাটি শ্মশানে সিবিআই!

আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নতুন মোড় নিয়েছে সিবিআই। ঘটনার রাতে নির্যাতিতার মৃতদেহ তড়িঘড়ি দাহ করার নেপথ্যে প্রভাবশালী কারও চাপ ছিল কি না, তা খতিয়ে দেখতে এবার জলহাটি শ্মশানে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বুধবার শ্মশান ঘাটে পৌঁছে গোয়েন্দারা ঘটনার রাতে উপস্থিত কর্মীদের বয়ান রেকর্ড করার পাশাপাশি শ্মশানের রেজিস্টার বুকও পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন।

নির্যাতিতার পরিবারের অভিযোগ ছিল, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মৃতদেহ দ্রুত পোড়ানোর জন্য ওপরমহল থেকে চাপ দেওয়া হয়েছিল, যার আঙুল উঠেছিল প্রাক্তন বিধায়ক নির্মল মাজি এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের দিকে। নিম্ন আদালতে মূল অভিযুক্ত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলেও, সিবিআই-এর প্রথম চার্জশিটে গাফিলতির অভিযোগ তুলে পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালতের নির্দেশে নতুন করে শুরু হওয়া এই তদন্তে শ্মশানের নথিপত্র এবং বয়ানে কোনো অসঙ্গতি ধরা পড়লে মামলার মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *