তৃণমূলের পার্টি অফিস এখন বিজেপি বিধায়কের! দখল-বিতর্কে কী বললেন পাপিয়া?

টালিগঞ্জের ৬/৪৫, বিজয়গড়, সমাজগড় এলাকার একটি কার্যালয়কে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয়দের কাছে অরূপ বিশ্বাসের কার্যালয় হিসেবে পরিচিত এই ঠিকানায় বর্তমানে সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর বোর্ড ঝোলানো হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, নতুন বোর্ডের আড়ালে এখনো প্রাক্তন তৃণমূল নেতার নাম যুক্ত রয়েছে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই কার্যালয় থেকেই সোম থেকে শনিবার পর্যন্ত বিধায়ক নিয়মিত সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার কাজ শুরু করেছেন।

দখলদারির সমস্ত অভিযোগ অস্বীকার করে বিধায়ক পাপিয়া অধিকারী জানিয়েছেন, কার্যালয়টি কোনোভাবেই জোর করে দখল করা হয়নি। সম্পত্তির প্রকৃত ‘পাওয়ার অফ অ্যাটর্নি’ যাঁর নামে রয়েছে, তাঁর সঙ্গে আইনি চুক্তি করেই নিজের অর্থে জায়গাটি তিনি নিয়েছেন। যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে এবং আইন মেনেই সেখানে জনসেবার কাজ শুরু করা হয়েছে বলে দাবি করেছেন বিধায়ক। এর আগে বিরোধী দলের কোনো কার্যালয় বা সম্পত্তি দখল না করার বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সতর্কবার্তা দিয়েছিলেন, সেই প্রেক্ষাপটেই এই কার্যালয়টির হাতবদল নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার সূত্রপাত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *