ফলতায় আইনের শাসন চলবেই, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার জয়ের পর এই প্রথম এলাকায় জনসভা করলেন শুভেন্দু অধিকারী। বুধবার ফলতার ফতেপুর ফুটবল মাঠে আয়োজিত এই সভায় শুভেন্দু অধিকারী উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তৃণমূল নেতা জাহাঙ্গির খান ও তাঁর অনুগামীদের কড়া হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, সম্প্রতি জাহাঙ্গির খানকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে ফলতায় যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়।

জনসভায় শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, এলাকায় এখন থেকে আইনের শাসন বজায় থাকবে এবং কোনো ধরনের গুণ্ডামি বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। তিনি জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়ে বলেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এছাড়া তিনি ঘোষণা করেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে হামলাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলামে তোলা হবে। একই সঙ্গে বিগত সরকারের আমলে আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণ ও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তুলে তিনি সংশ্লিষ্ট দুর্নীতির হিসাব নেওয়ারও প্রতিশ্রুতি দেন। ফলতাকে একটি ‘মডেল বিধানসভা’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে বলে তিনি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *