বাজেট অধিবেশনেই কি শেষ বিরোধী দলনেতার ভাগ্য? নজর হাই কোর্টের রায়ে!

বঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার পদ সংক্রান্ত আইনি লড়াইয়ের রায় ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। বিধানসভার বাজেট অধিবেশন শুরুর দিনই কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলার রায় প্রকাশের সম্ভাবনা রয়েছে। বিধানসভার স্পিকার কর্তৃক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এই মামলাটি দায়ের করেছিলেন।

মামলার শুনানিতে বিরোধী দলনেতা নির্বাচনে স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আদালত। তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন যে, দলনেতা নির্ধারণের এক্তিয়ার বিধায়কদের নয়, বরং তা দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। অন্যদিকে, স্পিকারের আইনজীবীর দাবি, বিধায়কদের প্রস্তাবের আইনি জটিলতা নিরসনের পরেই ৩ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ চুড়ান্ত করা হয়েছে। রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরুর প্রাক্কালে আদালতের এই রায় রাজনৈতিক ও সাংবিধানিক জটিলতা তৈরি করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *