ভারত-রাশিয়া ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি! সীমান্তে মোতায়েন ৩০০০ সেনা ও যুদ্ধজাহাজ

ভারত ও রাশিয়ার মধ্যে সম্পাদিত ‘রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিকস সাপোর্ট’ (RELOS) চুক্তিটি ২০২৬ সালের জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এই চুক্তির ফলে দুই দেশ এখন একে অপরের ভূখণ্ডে নির্দিষ্ট সংখ্যক সামরিক শক্তি মোতায়েনসহ লজিস্টিক সুবিধা আদান-প্রদান করতে পারবে। চুক্তির শর্ত অনুযায়ী, ভারত ও রাশিয়া একে অপরের এলাকায় এককালীন সর্বোচ্চ ৩ হাজার সৈন্য, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি সামরিক বিমান মোতায়েন করতে পারবে। ৫ বছরের মেয়াদে কার্যকর হওয়া এই চুক্তির মেয়াদ উভয় দেশের সম্মতিতে আরও ৫ বছর বাড়ানো সম্ভব।

এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের বিমানঘাঁটি ও বন্দর ব্যবহারের সুবিধা পাবে, যার মধ্যে ভারতের জন্য রাশিয়ার আর্কটিক অঞ্চলের সামরিক ঘাঁটিতে প্রবেশাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া চুক্তির ফলে যুদ্ধজাহাজের মেরামত, রক্ষণাবেক্ষণ এবং খাদ্য ও জ্বালানি সরবরাহের মতো লজিস্টিক সহায়তা সহজতর হবে। মূলত যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং মানবিক বিপর্যয় মোকাবিলায় এই পরিকাঠামো ব্যবহৃত হবে। এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে দূরপাল্লার সামরিক অভিযানের লজিস্টিক খরচ কমার পাশাপাশি রুশ সমরাস্ত্রের মেরামত ও যন্ত্রাংশ সংগ্রহের জটিলতাও দূর হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *