তারকেশ্বরের মঞ্চে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, চাকরির সুযোগে বয়সের ছাড়!

রাজ্যে দুদিনের সফরে এসে তারকেশ্বরের এক জনসভা থেকে একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন ও কর্মসংস্থান নিয়ে একাধিক বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকারি চাকরিতে প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ছাড় দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিলমোহর দিয়েছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনের আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেছেন।

অনুন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এদিন রেল, কৃষি ও মৎস্য পালন খাতে প্রায় ৮২০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’ ও ‘অন্নপূর্ণা যোজনা’র কাজ সফলভাবে শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে পূর্বতন সরকারের আমলে সিন্ডিকেটরাজ ও কাটমানি সংস্কৃতির সমালোচনা করে তিনি জানান, আইনের শাসন প্রতিষ্ঠা করতে দুর্নীতিগ্রস্তদের কাছ থেকে টাকা উদ্ধার ও অপরাধীদের শাস্তির আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *