৩ কেজি সোনা উদ্ধার! পুলিশের জালে সব্যসাচী, গা ঢাকা দিলেন তৃণমূল নেত্রী টিনা

নদিয়ার তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা মূল্যের প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে পুলিশ টিনা ভৌমিকের বাড়িতে অভিযান চালায়। তবে এই তল্লাশির সময় ওই তৃণমূল নেত্রী ও তাঁর স্বামী বাড়িতে ছিলেন না এবং ঘটনার পর থেকেই তাঁরা নিখোঁজ রয়েছেন।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তোলাবাজি ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ধৃত সব্যসাচী দত্তের অবৈধ অর্থ দিয়েই এই সোনা কেনা হয়েছিল। সব্যসাচী দত্তের সঙ্গে টিনা ভৌমিকের ঘনিষ্ঠ পরিচিতি থাকায়, সব্যসাচীর বিপুল পরিমাণ সোনা টিনার বাড়িতে রাখা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। যদিও সব্যসাচী দত্ত এই সোনার মালিকানা অস্বীকার করেছেন। এদিকে, পুলিশ নিখোঁজ ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। টিনার পরিবারের দাবি, কাজের কথা বলে তাঁরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *