স্পায়ের আড়ালে রমরমা দেহ ব্যবসা, হাতাহাতিতে ফাঁস গোপন সত্য!
June 25, 2026
নিউটাউনের ডাউনটাউন শপিং মলে একটি মাসাজ পার্লারের আড়ালে বেআইনি দেহ ব্যবসা চালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে টেকনোসিটি থানার পুলিশ। বুধবার রাতে পার্লারের ভেতর মদ্যপ খদ্দের এবং কর্তৃপক্ষের মধ্যে টাকা নিয়ে বচসা ও হাতাহাতির জেরে এই অবৈধ কারবারের বিষয়টি প্রকাশ্যে আসে। মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, কলিমুদ্দিন নামের এক ব্যক্তির মালিকানাধীন ‘নাইট কুইন’ নামক ওই স্পা সেন্টারে টাকার লেনদেন নিয়ে মদ্যপ যুবকদের সঙ্গে কর্তৃপক্ষের বিবাদ শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে, যার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি পার্লারের মহিলা কর্মীদের ওপর হামলারও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, মাসাজ পরিষেবার আড়ালে ওই প্রতিষ্ঠানে দেহ ব্যবসা চালানো হচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।