ভুল নাকি গাফিলতি! পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, সাসপেন্ড দুই পাইলট

চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। গত সোমবার রাতে দিল্লি থেকে অমৃতসরের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি নেভিগেশনাল ত্রুটির কারণে পথ হারিয়ে আটারির কাছে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের প্রায় দেড় মাইল ভেতরে ঢুকে পড়ে। পাকিস্তানের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সতর্কবার্তার পর দুই মিনিটেরও কম সময়ের মধ্যে বিমানটি ভারতীয় আকাশসীমায় ফিরে আসে এবং নিরাপত্তার স্বার্থে অমৃতসরে অবতরণ না করে দিল্লিতে ফিরে যায়।

এ ঘটনায় ভারত সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের পাশাপাশি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। এরই মধ্যে অভিযুক্ত পাইলটকে ডিউটি রস্টার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার ও সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এখন তদন্তের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *