সরকারি হাসপাতালে জন্ম নিলেই সোনার আংটি, নবজাতকদের জন্য মুখ্যমন্ত্রীর চমক!

তামিলনাড়ুর সরকারি হাসপাতালে জন্মগ্রহণকারী নবজাতকদের জন্য ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে এক অভিনব প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বিজয়। এই প্রকল্পের আওতায়, আগামী ২২ জুন, ২০২৬ বা তার পরবর্তী সময়ে রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে উপহার হিসেবে এক গ্রামের সোনার আংটি প্রদান করা হবে। এই মেগা প্রকল্পের জন্য রাজ্য সরকার বার্ষিক ৭৫৫.৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে এবং আগামী ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এর সূচনা হবে। দ্রুত টেন্ডার প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

তামিল সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে নবজাতককে মামার দেওয়া প্রথম উপহারের ঐতিহ্যকে এই প্রকল্পের মাধ্যমে সরকারিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো শিশুর পরিবারকে ভালোবাসা ও সমর্থনের বার্তা দেওয়া। বিভিন্ন রাজনৈতিক নেতা ব্যক্তিগত উদ্যোগে অতীতে নবজাতকদের সোনার আংটি উপহার দিলেও, সরকারিভাবে এমন সামাজিক প্রথাকে কল্যাণমূলক প্রকল্পের মর্যাদা দেওয়ার ঘটনা এই প্রথম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *