তারাতলা কাণ্ড নিয়ে ফিরহাদকে তীব্র আক্রমণ শুভেন্দুর, মুখ খুললেন প্রাক্তন মেয়র!
June 25, 2026
তারাতলার ঘটনায় দায় এড়ালেন ফিরহাদ হাকিম, আঙুল তুললেন বিল্ডিং দপ্তরের দিকে
কলকাতা: তারাতলার সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিলেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার জন্য সরাসরি তাঁকে দায়ী করার পর, ফিরহাদ হাকিম সাফ জানিয়েছেন যে, বিল্ডিংয়ের নকশা বা প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে মেয়রের কোনো এক্তিয়ার নেই।
নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, বিল্ডিংয়ের নকশা অনুমোদনের পুরো প্রক্রিয়াটি বিল্ডিং দপ্তরের অধীনে থাকে। বিষয়টি মেয়রের দপ্তরে পৌঁছায় না এবং এ ক্ষেত্রে মেয়রের আলাদা করে কিছু করার ক্ষমতাও নেই। প্রশাসনিক দায়বদ্ধতার আঙুল সরাসরি সংশ্লিষ্ট দপ্তরের দিকে ঘুরিয়ে দেওয়ায় তারাতলার এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বাড়ছে।