তারাতলা দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, বিকেলেই মিলবে নিথর দেহ!
June 25, 2026
কলকাতা: তারাতলার ভয়াবহ দুর্ঘটনায় মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার রাতেই এসএসকেএম (SSKM) হাসপাতালের পুলিশ মর্গে ৫ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ, বৃহস্পতিবার অবশিষ্ট ৬ জনের ময়নাতদন্তের কাজ চলছে। এসএসকেএম হাসপাতালের মর্গে আজ সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে এই প্রক্রিয়া চলছে।
মর্গ সূত্রে জানা গেছে, মৃতদের তালিকায় রয়েছেন মুঙ্গেরের ঘি কুমার, একবালপুরের আসগর হুসেন, বাসন্তীর সাহিল সর্দার, গার্ডেনরিচের হাসান ইমাম, ধানবাদের গণেশ কালান্দি এবং রানিগঞ্জের নবীন সিংহ। প্রশাসন জানিয়েছে, বিকেলের মধ্যে সমস্ত দেহ ময়নাতদন্তের