১২০ ঘণ্টা বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল, দুর্ভোগ এড়াতে জানুন বিকল্প পথ!

কলকাতা: অরেঞ্জ লাইনের মেট্রো প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে চিংড়িঘাটা উড়ালপুল টানা ১২০ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) জানিয়েছে, গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে করিডরের গার্ডার সংযোগের কাজের জন্য এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। উড়ালপুল বন্ধ থাকার ফলে যানজট এড়াতে ট্রাফিক ব্যবস্থায় বিশেষ রদবদল আনা হয়েছে।

নির্ধারিত সময়সূচী অনুযায়ী, প্রথম ধাপে ২৬ জুন (শুক্রবার) রাত ৮টা থেকে ২৯ জুন (সোমবার) সকাল ৮টা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৩ জুলাই (শুক্রবার) রাত ৮টা থেকে ৬ জুলাই (সোমবার) সকাল ৮টা পর্যন্ত উড়ালপুলটি বন্ধ থাকবে। এই সময়ে সেক্টর ফাইভমুখী গাড়িগুলোকে বেলেঘাটা মেইন রোড, ইএম বাইপাস ক্রসিং এবং সল্টলেকের বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ৩২৫ থেকে ৩২৭ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানোর কাজ সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে নিউটাউন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছেন কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *