শেষ পর্যন্ত হাতজোড় করে পথে নামল কালিয়াচকের ‘ডন’ বকুল শেখ!

মালদা: মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর মালদার কালিয়াচকের প্রাক্তন তৃণমূল নেতা বকুল শেখকে পুলিশি হেফাজতে নিয়ে এলাকায় ঘোরানো হলো। বুধবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কোমরে দড়ি বেঁধে তাঁকে কালিয়াচকের গুরুত্বপূর্ণ বাজার এলাকা ও জাতীয় সড়ক দিয়ে হাঁটানো হয়। একসময় ওই এলাকায় দাপট ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকা বকুল শেখের এমন পরিণতির দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর অঞ্চলের প্রাক্তন এই তৃণমূল সভাপতিকে মঙ্গলবারই পুলিশ গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার তাঁকে প্রকাশ্য দিবালোকে এভাবে হাঁটানোর ঘটনাটি সাধারণ মানুষের নজরে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দাদের অনেকেই তৃপ্তি প্রকাশ করেছেন এবং মালদা জেলাজুড়ে পুলিশের এই কঠোর অবস্থানের বিষয়টি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *