পরকীয়ার জেরে ভয়াবহ পরিণতি, স্ত্রীকে খুন করে মেট্রোর লাইনে ঝাঁপ স্বামীর!

হুগলির রিষড়ার নতুন গ্রাম এলাকায় পরকীয়ার সন্দেহে স্ত্রীকে নৃশংসভাবে খুনের পর স্বামী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এই জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতরা হলেন ৩২ বছর বয়সী মনিকা সরকার ও তাঁর স্বামী দীপঙ্কর সরকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রিষড়ার তিন নম্বর গভর্মেন্ট কলোনি সংলগ্ন বাড়িতে মনিকাকে শ্বাসরোধ ও গলা কেটে খুন করা হয়। ঘটনার সময় তাঁদের ৬ বছরের শিশুকন্যা পাশে থাকলেও সে অক্ষত রয়েছে। দিল্লি ফেরত স্বামী দীপঙ্করের বিরুদ্ধে খুনের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিএনএস-এর ৮৫/১০৩(১) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। এদিকে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তর কলকাতার বেলগাছিয়া মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে অভিযুক্ত দীপঙ্কর আত্মহত্যা করেন। পুরো ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *