সীমান্তে তরুণীকে হেনস্থা ও টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার!

বসিরহাট সীমান্তে তরুণীর শ্লীলতাহানি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২

ভারত-বাংলাদেশ সীমান্তে এক তরুণীর শ্লীলতাহানি এবং ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক সিভিক ভলান্টিয়ার ও এক ভিলেজ পুলিশকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। নিগৃহীতা তরুণী ও তাঁর বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। অভিযোগ অনুযায়ী, স্বরূপনগর সীমান্তে ওই তরুণীকে আটক করে ভয় দেখিয়ে ৪৬ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় এবং তাঁর শ্লীলতাহানি করা হয়।

এই ঘটনার জেরে ধৃতদের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি, কর্ণাটক থেকে আসা ওই তরুণী ও তাঁর বাবা কোনো বৈধ নথিপত্র ছাড়াই কীভাবে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পৌঁছালেন এবং সেখানে তাঁদের আসার উদ্দেশ্য ও গন্তব্য কী ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *