ITR জমার নিয়মে বড় বদল! জেনে নিন আপনার জন্য নতুন শেষ তারিখ কবে?

কলকাতা: আয়কর রিটার্ন (আইটিআর) দাখিলের ক্ষেত্রে চলতি বছরে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা করেছে আয়কর দফতর। অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৬-২৭-এর জন্য করদাতাদের ধরন ও ফর্মের ওপর ভিত্তি করে রিটার্ন জমার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়মে বেতনভোগী, পেনশনভোগী ও সাধারণ বিনিয়োগকারীরা (আইটিআর-১ বা আইটিআর-২) ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন। অন্যদিকে, অডিটের আওতাভুক্ত নন এমন ব্যবসায়ী বা পেশাজীবীদের (আইটিআর-৩ বা আইটিআর-৪) জন্য সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এছাড়া, হিসাব অডিট করাতে হয় এমন করদাতাদের ৩১ অক্টোবর এবং ট্রান্সফার প্রাইসিং সংক্রান্ত মামলার ক্ষেত্রে ৩০ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে অডিট রিপোর্ট ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে।

রিটার্ন জমার সময়সীমা পরিবর্তনের পাশাপাশি সংশোধিত রিটার্ন দাখিলের সময়ও বাড়ানো হয়েছে। এখন থেকে ভুল সংশোধনের জন্য করদাতারা ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত সময় পাবেন। তবে নির্ধারিত সময়ের পর বিলম্বিত রিটার্ন জমা দিলে আয়ের ভিত্তিতে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে এবং পুরনো কর ব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। আয়কর আইন, ১৯৬১-এর অধীনে এটিই শেষ অ্যাসেসমেন্ট ইয়ার হওয়ায় করদাতাদের ফর্ম-১৬, ২৬এএস এবং এআইএস মিলিয়ে রিটার্ন দাখিল করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া রিটার্ন জমার ৩০ দিনের মধ্যে ই-ভেরিফাই প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *