ধুলাগড় টোল প্লাজায় বড় স্বস্তি, ফাস্ট্যাগ নিয়মে বদলের পথে প্রশাসন!

হাওড়ার ধুলাগড় টোল প্লাজায় ফাস্ট্যাগ সংক্রান্ত জটিলতা ও বাস মালিকদের মাত্রাতিরিক্ত খরচের সমস্যা সমাধানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)-কে চিঠি দিয়েছে হাওড়া জেলা প্রশাসন। প্রতিদিন একাধিকবার যাতায়াতকারী বাসগুলোর জন্য ফাস্ট্যাগ ব্যবস্থায় বিশেষ সফটওয়্যার চালু এবং এককালীন টোল আদায়ের পদ্ধতি প্রবর্তনের আবেদন জানানো হয়েছে। জেলাশাসকের এই পদক্ষেপে পরিবহণ ব্যবসা সচল রাখা এবং বাস মালিকদের আর্থিক স্বস্তি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

গত ২৪ জুন বাস ও মিনিবাস সমন্বয় সমিতির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকে ব্যবসায়ীরা অভিযোগ করেন যে, ফাস্ট্যাগ বাধ্যতামূলক হওয়ার পর স্থানীয় বাসের ক্ষেত্রে টোল খরচ ২২০ টাকা থেকে বেড়ে ২৭৫ টাকা এবং এক্সপ্রেস বাসের ক্ষেত্রে ৪৫৫ টাকা থেকে বেড়ে ৫৬৯ টাকা হয়েছে। প্রতিটি ট্রিপের জন্য আলাদাভাবে টাকা কাটা এবং নিয়ম বহির্ভূত টোল প্রদানের ক্ষেত্রে জরিমানার ভয়ে বাস মালিকদের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় আগামী এক মাসের মধ্যে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এনএইচএআই-এর প্রকল্প অধিকর্তাকে অনুরোধ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *