AI-নির্ভর সাইবার হানা! ভারতের ব্যাঙ্কগুলো কি সুরক্ষিত?

আন্তর্জাতিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপ সত্ত্বেও ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী ও স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। মঙ্গলবার প্রকাশিত ‘ফিনানশিয়াল স্টেবিলিটি রিপোর্ট’-এ আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, শিডিউলড বাণিজ্যিক ব্যাঙ্কগুলির হাতে পর্যাপ্ত মূলধন ও নগদ অর্থ রয়েছে। একইসঙ্গে অনুৎপাদক সম্পদ বা এনপিএ-এর হার কমেছে এবং ক্রেডিট গ্রোথ বা ঋণের বাজার বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। আরবিআই-এর ‘ম্যাক্রো স্ট্রেস টেস্ট’-এর তথ্য অনুযায়ী, দেশি বা বিদেশি যেকোনো অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের এই আর্থিক পরিকাঠামো সক্ষম।

এদিকে আর্থিক স্থিতিশীলতার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে কেন্দ্র করে সাইবার নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে আর্থিক ঝুঁকি বাড়ার পাশাপাশি, এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা করছে রিজার্ভ ব্যাঙ্ক। এই নতুন ও জটিল প্রযুক্তিগত চ্যালেঞ্জ সামাল দিতে এবং সামগ্রিক অর্থব্যবস্থাকে সুরক্ষিত রাখতে রিজার্ভ ব্যাঙ্ক নিয়মিত পরিস্থিতির ওপর নজর রাখছে ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *