আইনজীবী নিয়ে নাটক! অভিযুক্ত সিয়ার দাদার বিরুদ্ধে ১০ কোটির মামলা দায়ের

ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলার মূল অভিযুক্ত সিয়া গোয়েলের আইনজীবী নিয়োগ সংক্রান্ত জটিলতা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সিয়ার দাদা সাহিল গোয়েলের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠিয়েছেন আইনজীবী আশুতোষ শ্রীবাস্তব। গত সোমবার ভাদগাঁও মাভাল আদালতে আইনজীবী আশুতোষ সিয়ার আইনজীবী হিসেবে নিজের নাম নথিভুক্ত করলে সিয়া স্বয়ং বিচারকের কাছে দাবি করেন যে, তিনি আশুতোষকে নিয়োগ করেননি।

এই ঘটনার প্রেক্ষিতে সিয়ার দাদা সাহিল গোয়েল অভিযোগ করেন যে, আশুতোষ শ্রীবাস্তব পরিবারের অনুমতি ছাড়াই প্রতারণামূলক উপায়ে সিয়ার সই সংগ্রহ করেছেন। এই অভিযোগের জবাবে আইনজীবী আশুতোষ দাবি করেছেন, সিয়া নিজেই তাকে নিয়োগ করেছেন এবং এ সংক্রান্ত সমস্ত নথি বৈধ। এই মিথ্যা অভিযোগে তাঁর পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে তিনি সাহিল গোয়েলকে প্রকাশ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যথায়, ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ১৮ জুন লোহাগড় দুর্গে ব্যবসায়ী কেতন আগরওয়াল খুনের ঘটনায় সিয়া গোয়েল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *