২১ জুলাই সভা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, লালবাজারের বড় ধাক্কা!

২১ জুলাই ধর্মতলায় সভার অনুমতি পেল না তৃণমূলের দুই শিবির

আগামী ২১ জুলাই ধর্মতলায় ‘শহিদ দিবস’ পালনের অনুমতি পেল না তৃণমূলের কোনো পক্ষই। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার জন্য কালীঘাট ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই পক্ষ পৃথকভাবে আবেদন জানিয়েছিল। তবে যানজট ও ব্যস্ততম এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে কলকাতা পুলিশ সেই আবেদন খারিজ করে দিয়েছে।

লালবাজারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ধর্মতলার মতো জনবহুল ও ব্যস্ত এলাকায় রাস্তা আটকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দেওয়া সম্ভব নয়। শহরের স্বাভাবিক জনজীবন ও যান চলাচল সচল রাখার স্বার্থেই পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যে দুই শিবিরকেই তা জানিয়ে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *