পাকিস্তানের বিরুদ্ধে দাবানল! সীমান্ত মুছে ফেলতে ভারতের সাহায্য চাইল অধিকৃত কাশ্মীর
July 6, 2026
পাকিস্তানের দমনপীড়নের বিরুদ্ধে অধিকৃত কাশ্মীরে সাধারণ মানুষের বিদ্রোহ তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন অন্তত ৬০০ সমাজকর্মী ও নেতা সওকত নওয়াজ মীরকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসনের সামনে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (জেএএসি)।
অধিকৃত কাশ্মীরে বর্তমানে খাদ্য ও ওষুধের চরম সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ জনতা ভারতের সাহায্য কামনা করেছে। জেএএসি নেতা সর্দার আমান খান জম্মু ও কাশ্মীরের মানুষের কাছে নিয়ন্ত্রণরেখা ভেঙে সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। পাশাপাশি, শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালানো হলে পাকিস্তানকে চরম পরিণতি ভোগ করতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।