শ্যামাপ্রসাদের আদর্শেই নতুন বাংলা, বঞ্চনার জবাব দেবে শুভেন্দু!
July 6, 2026
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, বর্তমান রাজ্য সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের আদর্শেই পরিচালিত হবে। এদিন নিউটাউনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট উঁচু মূর্তির ভূমিপূজন সম্পন্ন হয়। একইসঙ্গে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনেও বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ও অন্যান্য নেতৃবৃন্দ।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, বিগত বাম ও তৃণমূল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ মুছে ফেলার চেষ্টা করেছিল। তিনি আরও বলেন, শ্যামাপ্রসাদের দূরদর্শিতার কারণেই পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হতে পেরেছিল এবং রাজ্যের প্রতিটি ঘরে তাঁর অবদান পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য।