বারুইপুরে নাবালিকা খুনে চরম উত্তেজনা, ৩ থানায় জারি ১৪৪ ধারা!
July 6, 2026
বারুইপুরে ১২ বছরের এক নাবালিকাকে খুনের ঘটনাকে কেন্দ্র করে রবিবার এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা এক সন্দেহভাজন যুবককে পিটিয়ে হত্যা করে এবং পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে। এই পরিস্থিতির প্রেক্ষিতে সোমবার সকাল থেকে বারুইপুর, নরেন্দ্রপুর ও সোনারপুর থানা এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ১৬৩ ধারা জারি করা হয়েছে।
বেআইনি জমায়েত রুখতে সংশ্লিষ্ট এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছেন। ঘটনার তদন্তে ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে এবং এই ঘটনায় জড়িত অভিযোগে এখন পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, পুরো ঘটনার প্রেক্ষিতে তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে।