ডবল ইঞ্জিনের জয়জয়কার, বাংলার ভাগ্যে এবার বিশাল বরাদ্দ!
July 6, 2026
দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের জন্য ‘ভিবি-জিরাম-জি’ (আগের ১০০ দিনের কাজ) প্রকল্পের প্রথম কিস্তির অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। রবিবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে দেশজুড়ে এই তহবিলের ঘোষণা করা হয়, যার আওতায় পশ্চিমবঙ্গ সরকার ১২৬৪.৪৯ কোটি টাকা পেয়েছে।
নতুন নামে রূপান্তরিত এই প্রকল্পের অধীনে কাজের সময়সীমা ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। রাজ্য সরকার এই অর্থ গ্রামীণ মানুষের আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধিতে ব্যয় করবে। এছাড়া, গ্রামীণ শ্রমিকদের সময়মতো মজুরি প্রদান ও কাজের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার কড়া নজরদারি বজায় রাখবে।