বাথরুমে দাড়ি কাটছেন স্ত্রী, ৩ বছরের দাম্পত্যের পর এ কী ভয়ংকর পরিণতি!
July 6, 2026
গুজরাটের রাজকোটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হওয়া এক ব্যক্তিকে খুনের অভিযোগে পীযূষ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত তিন বছর আগে, যখন পীযূষ ও চন্দন নামের ওই ব্যক্তি সংসার শুরু করেন। বিয়ের দীর্ঘ সময় পর পীযূষ জানতে পারেন যে তার স্ত্রী আসলে নারী নন, বরং চন্দন নামের এক পুরুষ, যা প্রকাশ্যে আসার পর পীযূষ বাড়ি ছেড়ে চলে যান।
গত ২১ জুন রাজকোটে পীযূষের সাথে চন্দনের দেখা হয় এবং তাদের মধ্যে তীব্র বচসা শুরু হয়। এই বিবাদের জেরে পীযূষ ভারী পাথর দিয়ে আঘাত করে চন্দনকে হত্যা করেন। গত ২৫ জুন পুলিশ চন্দনের মৃতদেহ উদ্ধার করে এবং তদন্তের ভিত্তিতে অভিযুক্ত পীযূষকে গ্রেপ্তার করে।