তিহাড়ের মেনুতে অখুশি মার্কিন বন্দি! পাস্তা আর চিংড়ির দাবিতে তোলপাড়।
July 10, 2026
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে স্বাধীন ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার মার্কিন নাগরিক ম্যাথু ভ্যানডাইকের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। গত ১২ মার্চ এনআইএ (NIA)-এর হাতে গ্রেপ্তারের পর থেকে বর্তমানে তিনি তিহাড় জেলে বন্দি রয়েছেন। ভারতীয় খাদ্যাভ্যাসে অভ্যস্ত না হওয়ায় গত ৬ মে থেকে তিনি অনশন শুরু করেন, যার ফলে তাঁর ওজন ১৪ কেজি কমে গেছে।
কারাগারের খাবার মুখে না রুচায় শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে ম্যাথু পাতিয়ালা হাউস কোর্টে নিজের পছন্দমতো খাবারের জন্য আবেদন করেছেন। তাঁর চাহিদা অনুযায়ী খাদ্যতালিকায় রয়েছে চিংড়ি, পাস্তা, রেড মিট এবং রান্নার জন্য অলিভ অয়েল, প্রয়োজনীয় সরঞ্জাম ও একটি ইন্ডাকশন কুকার। আদালত এই বিষয়ে জেল কর্তৃপক্ষের কাছে লিখিত জবাব তলব করেছে।