আয়ুষ্মান ভারতের বাইরে থাকা মানুষদের জন্য ৫ লাখের স্বাস্থ্যবিমা, দারুণ সুখবর!
মুর্শিদাবাদের রেজিনগরের সভা থেকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত নাগরিকদের জন্য ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’ চালু করা হচ্ছে, যার মাধ্যমে যোগ্য উপভোক্তারা দেশের যেকোনো প্রান্তে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে আগের সরকারের আমলের নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিষাণ সম্মান নিধি এবং পরিযায়ী শ্রমিকদের কল্যাণে একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা যেন প্রকৃত ও যোগ্য মানুষ পান, তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া, ভুয়া উপভোক্তা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে কোনো রাজনৈতিক চাপ ছাড়াই স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।