ডোমকলে তৃণমূলের বড় ধাক্কা, পঞ্চায়েত প্রধান হলেন সিপিএম প্রার্থী!

দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও আইনি জটিলতা কাটিয়ে ডোমকলের ধূলাউড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন সিপিএম প্রার্থী রুনা লায়লা বিবি। আদালতের নির্দেশে বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে এই নির্বাচন সম্পন্ন হয়। পঞ্চায়েতের ৩০ জন সদস্যের মধ্যে মাত্র ১৫ জন উপস্থিত ছিলেন। তবে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সদস্যরা অনুপস্থিত থাকায় কোনো ভোটাভুটির প্রয়োজন পড়েনি।

নির্বাচনে সিপিএম প্রার্থীকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস ও বিজেপির সদস্যরা। প্রায় ৫০ দিন আগে অনাস্থা প্রস্তাবে পূর্বের প্রধান অপসারিত হওয়ার পর এই নির্বাচনটি অনুষ্ঠিত হলো। তৃণমূল কংগ্রেসের অনুপস্থিতির কারণে সিপিএম প্রার্থীর জয়ের পথ সহজ হয়। এই ফলাফলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে সিপিএমের প্রভাব বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *