দেশে আসছে অভিন্ন দেওয়ানি বিধি, কী বলছে সরকারের বিশেষ কমিটি!
পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে রাজ্য সরকার নয় সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই কমিটিতে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা অন্তর্ভুক্ত রয়েছেন। উত্তরাখণ্ডের সফল অভিজ্ঞতার আলোকে রাজ্যের জনবিন্যাস ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে আইনের খসড়া তৈরির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইউসিসি বিল প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মতামত গ্রহণকেই এই কমিটির মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। বিয়ের আইন, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও সম্পত্তি বণ্টনের মতো স্পর্শকাতর বিষয়ে জনসাধারণের সঙ্গে আলোচনার মাধ্যমেই বিলের চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। নতুন এই আইন কার্যকর হলে দেওয়ানি আইন অভিন্ন হবে এবং শরীয়ত আইনের ক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তবে আদিবাসীদের জন্য বিশেষ কোনো ছাড়ের সুযোগ রাখা হবে কি না, তা পর্যালোচনার অপেক্ষায় রয়েছে।