কামদুনি কাণ্ডে বড় সিদ্ধান্ত শুভেন্দুর, পরিবারকে আইনি সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর!

বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধনে এসে কামদুনি ধর্ষণ ও হত্যা মামলা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই মামলায় রাজ্য সরকার নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াবে এবং এখন থেকে আর মামলার বিরোধিতা করবে না। রাজ্য সরকার নিজেদের খরচে আইনজীবী নিয়োগ করে সুপ্রিম কোর্টে পরিবারটিকে আইনি সহায়তা প্রদান করবে। মামলার পরবর্তী সমস্ত সিদ্ধান্ত এখন সর্বোচ্চ আদালতের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন।

অন্যদিকে, ইন্দ্রজিৎ মণ্ডল হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী একে নিছক গণপিটুনি নয়, বরং সুপরিকল্পিত খুন হিসেবে অভিহিত করেছেন। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, দুষ্কৃতীরা কোনোভাবেই পার পাবে না। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেছেন যে, নিরীহ কাউকে হয়রানি করা হবে না, তবে আইন অনুযায়ী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *