ভাইয়ের দীর্ঘায়ু চান? বাজার থেকে ভুলেও এই রাখি কিনবেন না!

হিন্দু সনাতন ধর্মের অন্যতম পবিত্র উৎসব রাখি পূর্ণিমা এ বছর ২৭ আগস্ট, বৃহস্পতিবার পালিত হবে। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, ২৭ আগস্ট সকাল ৮:৪১ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে এবং ২৮ আগস্ট সকাল ৯:২৭ মিনিটে তা সমাপ্ত হবে। ঝুলনযাত্রার সমাপ্তির দিনেই রাখি উৎসব অনুষ্ঠিত হওয়ায় এ বছর দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভাই বা দাদার দীর্ঘায়ু ও মঙ্গলের কামনায় রাখি নির্বাচনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। বাজারচলতি জমকালো চিনা রাখি বর্জন করার পরামর্শ দিয়েছেন জ্যোতিষাচার্যরা। তাঁদের মতে, শুভ ফল পেতে ভাইয়ের হাতে সবসময় খাঁটি সুতো বা রেশমের তৈরি রাখি পরাতে হবে, যা ভাইয়ের সুস্বাস্থ্য, খ্যাতি ও উন্নতি ত্বরান্বিত করতে সাহায্য করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *