দলবদলু মদনের সঙ্গে সাক্ষাতের পর বিস্ফোরক কুণাল!

কামারহাটির বিধায়ক মদন মিত্র দলবদলের দু’দিন পরেই বিধানসভায় তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিলেও, এই সৌজন্য সাক্ষাৎ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। কুণাল ঘোষ দাবি করেছেন, মদন মিত্র সশরীরে অন্য দলে থাকলেও তাঁর মন তৃণমূলেই রয়েছে। ইডি’র নোটিশ ও চাপের মুখে দলবদলের বিষয়টি উল্লেখ করে কুণাল আরও বলেন, মদন মিত্রের এই দলবদল সাময়িক এবং তৃণমূলের একজন প্রতিনিধি হিসেবেই তিনি ওপারে রয়েছেন।

অন্যদিকে, এই সাক্ষাতের জল্পনা উড়িয়ে দিয়ে মদন মিত্র জানিয়েছেন, এটি কেবলই বিধানসভার সাধারণ সৌজন্যমূলক সাক্ষাৎ। ইডি-র চাপের কথা অস্বীকার করে তিনি দাবি করেন, কালীঘাটের বর্তমান নেতৃত্ব বিজেপিকে আটকাতে ব্যর্থ, তাই তিনি ঋতব্রতর নেতৃত্বে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে তাঁকে রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ যুবনেতা হিসেবে আখ্যায়িত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *