মালদার ঐতিহ্যবাহী রথের মেলায় হাইকোর্টের বড় ধাক্কা! অবিলম্বে দোকান সরানোর নির্দেশ

মালদার জালালপুরে ঐতিহ্যবাহী রথযাত্রাকে কেন্দ্র করে আয়োজিত মেলা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা মালদা জেলা সদরের এসডিও-কে নির্দেশ দিয়েছেন, অবিলম্বে পুলিশি সহায়তায় মেলা প্রাঙ্গণ থেকে সমস্ত দোকানপাট সরিয়ে ফেলতে হবে। হাইকোর্টের এই কড়া নির্দেশের পর মেলার আয়োজন বন্ধ হয়ে গেছে।

চৌধুরী পরিবারের ব্যক্তিগত জমিতে অনুমতি ছাড়াই জোরপূর্বক মেলার আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ। গত বছরও বিচারপতি অমৃতা সিনহা এই মেলা করার অনুমতি খারিজ করেছিলেন, কারণ মালিকের অনুমতি ছাড়া ব্যক্তিগত জমিতে মেলা বসানো আইনি নিয়মবিরুদ্ধ। মালদা সদরের এসডিও আদালতে জানান, প্রশাসন মেলার কোনো বৈধ অনুমতি দেয়নি এবং শর্ত লঙ্ঘন করেই আয়োজন চলছিল। ১৯৮৪ সাল থেকে এই জমি নিয়ে বিবাদ থাকায় প্রশাসন সাধারণত এখানে মেলার অনুমতি প্রদান করে না। আদালতের নির্দেশের পর এলাকা থেকে দোকানপাট সরানোর কাজ শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *