লোকসভায় ৫০ শতাংশ বাড়ছে আসন, মেগা বিল আসছে বাদল অধিবেশনে!

২০ জুলাই থেকে শুরু হতে চলা সংসদের আসন্ন বাদল অধিবেশনে মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পাস করানোর লক্ষ্যে বিশেষ তৎপরতা শুরু করেছে কেন্দ্র। ডিলিমিটেশন বিলের মাধ্যমে দেশের সব রাজ্যে লোকসভার আসন সংখ্যা অভিন্নভাবে ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। লোকসভায় সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তৃণমূল কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এবং কংগ্রেস-ডিএমকে জোটের পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্রীয় সরকার। তবে কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, বিল পাশের জন্য প্রয়োজনীয় সংখ্যা এখনো সরকারের হাতে নেই।

অন্যদিকে, গুরুতর অপরাধে অভিযুক্ত মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের ৩০ দিনের বেশি জেল হেফাজত হলে তাদের অপসারণ সংক্রান্ত ‘সংবিধান (১৩০তম সংশোধনী) বিল, ২০২৫’-এর রিপোর্ট পেশ আপাতত স্থগিত রাখা হয়েছে। সংসদীয় প্যানেলের চেয়ারপার্সন অপর্ণা সারেঙ্গি জানান, বিরোধীদের আপত্তি এবং বিলটির সুদূরপ্রসারী প্রভাবের কথা বিবেচনা করে সব দলের সঙ্গে আরও আলোচনার প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খসড়া রিপোর্টটি এখনো গৃহীত হয়নি এবং বিলটি নিয়ে তাড়াহুড়ো না করে সর্বসম্মতির ভিত্তিতে এগোনোর লক্ষ্য নিয়েছে প্যানেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *