রাজ্যপালের নামে ভুয়ো ফোন, আমলাদের সতর্ক করল নবান্ন!

রাজ্যপাল ও উচ্চপদস্থ আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারণা চক্রের হদিস, সতর্কবার্তা জারি

পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং লোক ভবনের শীর্ষ আধিকারিকের পরিচয় দিয়ে সরকারি আমলা ও বিশিষ্ট ব্যক্তিদের কাছে প্রতারণামূলক ফোন আসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘+৯১ ৯৮৩৬৫ ৪০১৬৩’ নম্বরটি ব্যবহার করে জনৈক ব্যক্তি নিজেকে সাংবিধানিক পদের পরিচয় দিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে। এই ধরনের পরিচয় জালিয়াতিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এই প্রতারণা চক্রের হাত থেকে বাঁচতে লোক ভবনের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত বা সন্দেহজনক ফোনকল বা মেসেজ এলে তা যাচাই না করে কোনো পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সঠিক তথ্য জানতে ০৩৩-২২০০-১৬৪১ থেকে ৪৪ নম্বরে যোগাযোগ করতে অথবা generalcellgs@gmail.com ইমেল আইডিতে তথ্য জানাতে নাগরিকদের অনুরোধ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *