রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে বড় সাফল্য, সোদপুর থেকে গ্রেপ্তার মাস্টারমাইন্ড শামিম!
July 18, 2026
রাজারহাট বিস্ফোরণকাণ্ডে বড়সড় সাফল্য পেল পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত মহম্মদ শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর ২৪ পরগনার সোদপুর এলাকা থেকে তাকে হাতেনাতে পাকড়াও করেন তদন্তকারীরা।
এই বিস্ফোরণের নেপথ্যে থাকা প্রকৃত কারণ উদ্ঘাটন, বিস্ফোরক কোথা থেকে সংগৃহীত হয়েছিল এবং শামিমের চক্রে আর কারা জড়িত রয়েছে, তা নিশ্চিত করতে বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।