ইনফোসিসের বড় চমক, ২০ হাজার নতুন নিয়োগ ও বেতন বৃদ্ধির ঘোষণা!

আইটি ক্ষেত্রে কর্মী ছাঁটাইয়ের উদ্বেগের মধ্যেই সুখবর দিল ভারতের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থা ইনফোসিস। সংস্থার সিইও সলিল পারেখ জানিয়েছেন, চলতি বছরের অক্টোবর মাস থেকে তিন ধাপে কর্মীদের বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) প্রক্রিয়া শুরু হবে। অধিকাংশ কর্মীর বেতন অক্টোবরের মধ্যেই বৃদ্ধি পাবে, তবে সিনিয়র স্তরের কর্মীদের ক্ষেত্রে এই প্রক্রিয়া আগামী বছরের জানুয়ারি মাসে কার্যকর হবে। বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট হার সম্পর্কে সংস্থাটি এখনও কিছু জানায়নি।

বেতন বৃদ্ধির পাশাপাশি নতুন নিয়োগের ক্ষেত্রেও ইতিবাচক ঘোষণা দিয়েছে ইনফোসিস। সংস্থাটি জানিয়েছে, চলতি অর্থবর্ষে ক্যাম্পাস রিক্রুটমেন্টের মাধ্যমে প্রায় ২০ হাজার ফ্রেসার বা নতুন কর্মীকে নিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। এপ্রিল থেকে জুন—এই তিন মাসে ইতিমধ্যেই ৪ হাজারের বেশি নতুন কর্মী নিয়োগ করেছে সংস্থাটি। বর্তমানে ইনফোসিসের মোট কর্মীর সংখ্যা ৩ লক্ষ ২৮ হাজার ৬২ জন এবং কর্মী ছাড়ার হার (অ্যাট্রিশন রেট) সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৩ শতাংশে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত পরিষেবা থেকে সংস্থার আয় বৃদ্ধি পেয়ে মোট আয়ের ৮.২ শতাংশে পৌঁছেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *