সোনম ওয়াংচুকের অনশন শেষ, তবে আন্দোলন কি থামবে?

২৬ দিনের দীর্ঘ লড়াইয়ের পর শুক্রবার মধ্যরাতে আমরণ অনশন ভঙ্গ করেছেন বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। অনশন ভাঙার পর ওয়াংচুক জানান, দেশে সম্ভাব্য অশান্তি এড়ানোর কথা মাথায় রেখেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন এবং শিগগিরই ভিডিও বার্তার মাধ্যমে বিস্তারিত জানাবেন।

এদিকে সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করলেও ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) জানিয়েছে, তাদের আন্দোলন এখনই থামছে না। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, NEET প্রশ্নফাঁস কাণ্ড, শিক্ষা ব্যবস্থার সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে তাদের শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভ অবিরাম চলবে। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ওয়াংচুকের এই ত্যাগের ভূয়সী প্রশংসা করলেও, শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থানেই অনড় রয়েছে দলটি। গত ২৮ জুন থেকে ছাত্রসমাজের আন্দোলনের সমর্থন জানিয়ে আমরণ অনশন শুরু করেছিলেন ওয়াংচুক, পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *