বিধানসভায় তুলকালাম, স্পিকারের নির্দেশ ঘিরে বিজেপি-কুণাল সম্মুখযুদ্ধ!

বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শুরুর আগেই কুণাল ঘোষের একদিনের সাসপেনশনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের হাঙ্গামায় উত্তাল হয়ে উঠল রাজ্য রাজনীতি। বুধবারের এই সাসপেনশনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়েই বিধানসভায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

অধিবেশন শুরু হতেই প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিষয়টি নিয়ে সরব হতে চাইলে স্পিকার তা খারিজ করে দেন এবং গোটা ঘটনাকে ‘কলঙ্কজনক’ বলে মন্তব্য করেন। স্পিকারের এই মন্তব্যের পরই কুণাল ঘোষ প্রতিবাদে ফেটে পড়েন। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিজেপি বিধায়করা ওয়েলে নেমে এসে তৃণমূল নেতার সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন। এই হাঙ্গামার জেরে বিধানসভার স্বাভাবিক কাজকর্ম পুরোপুরি ব্যাহত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *