অভিষেকের কালীঘাটের বাড়ি নিয়ে বড় আপডেট, তলব করা হলো বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে!
July 24, 2026
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নথিপত্র যাচাইয়ের উদ্যোগ নিল কলকাতা পুরসভা। বাড়ির মূল নকশা ও অনুমোদিত নির্মাণের সঙ্গে বর্তমান কাঠামোর মিল রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। আলিপুরে অবস্থিত পুরসভার ৯ নম্বর বরো অফিসে তাঁকে প্রয়োজনীয় নথিপত্রসহ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনায় অভিষেকের একটি কার্যালয় ভাঙার ঘটনার পর এই তলব ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তবে কি এবার কালীঘাটে অবস্থিত এই বাড়িটির ক্ষেত্রে কোনো বড় পদক্ষেপ নিতে চলেছে পুরসভা? এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।