পুজোর আগেই সুখবর, কলকাতায় আসছে ওয়াটার ট্যাক্সি ও ৫০০ সরকারি বাস!

শহরের যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থা সহজ করতে কলকাতায় ওয়াটার ট্যাক্সি চালুর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার ভাটপাড়ায় এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। প্রাথমিকভাবে মেটিয়াবুরুজ থেকে বাবুঘাট, ব্যারাকপুর থেকে বাবুঘাট এবং হাওড়া–বালি–বেলুড় রুটে এই জলপথ পরিষেবা চালুর ভাবনা রয়েছে। এছাড়া, গণপরিবহণ ব্যবস্থাকে গতিশীল করতে আগামী দুর্গাপূজার আগেই রাজ্যজুড়ে ৫০০টি নতুন সরকারি বাস নামানোর ঘোষণা দিয়েছেন তিনি।

বাস পরিষেবার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী জানিয়েছেন, ২০২৭ সালের মার্চের মধ্যে আরও ১০০০টি বাস পথে নামানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পরিবহণ ব্যবস্থার পাশাপাশি শিল্পাঞ্চলে কর্মসংস্থান বাড়াতেও উদ্যোগী হয়েছে সরকার। এর অংশ হিসেবে কামারহাটির প্রবর্তক জুটমিল এবং জগদ্দলের এআই চাঁপদানি জুটমিলের ফাইন ইয়ার্ন ইউনিটসহ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আরও কয়েকটি জুটমিল ধাপে ধাপে পুনরায় চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *