দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, আপনার এলাকা কি নিরাপদ?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষার মরসুমে ফের আবহাওয়া পরিবর্তন হতে চলেছে। আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ পুনরায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং নির্দিষ্ট চারটি জেলায় ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতাসহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আগামী বুধবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। কলকাতার আকাশ আগামী বেশ কিছুদিন মেঘলা থাকবে। এদিকে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের জেলাগুলিতে সাময়িকভাবে বৃষ্টির তীব্রতা কমলেও রবিবারের পর থেকে পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রবিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পর্যায়ক্রমে রবিবার আলিপুরদুয়ারে, সোমবার জলপাইগুড়িতে, মঙ্গলবার কালিম্পং এবং বুধবার থেকে দার্জিলিং জেলাজুড়ে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *