কলকাতায় নিট প্রতিবাদ মিছিল বাতিল! কেন এমন সিদ্ধান্ত নিলেন সদস্যরা?

দেশজুড়ে নিট (NEET) প্রশ্নফাঁসের ঘটনার প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র আন্দোলন অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই সংগঠন তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। দিল্লিতে সোনম ওয়াংচুকের অনশন সমাপ্ত হওয়া এবং কেন্দ্রের ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা সত্ত্বেও আন্দোলন থেকে সরছে না তারা।

কলকাতায় কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করার পরিকল্পনা থাকলেও কলকাতা পুলিশের অনুমতি না মেলায় সেই কর্মসূচি বাতিল করতে হয়েছে সিজেপিকে। সংগঠনটির কলকাতা শাখার সদস্য দেদীপ্য গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বিভ্রান্তি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিজস্ব মিছিল বাতিল হলেও সিজেপি এদিন শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বামপন্থী ছাত্র সংগঠন ও ‘স্টুডেন্টস অফ বেঙ্গল’-এর ডাকা মিছিলে সমর্থন জানিয়েছে। এ ছাড়া বামপন্থী আটটি ছাত্র সংগঠন এই ইস্যুতে ‘রাত জাগো, দেশ জাগো’ কর্মসূচিরও ডাক দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *