বিদ্যুৎ চুরি রুখতে কড়া দাওয়াই, নেতার কথা শুনলেই সোজা তার কাটুন!

রাজ্যের বিদ্যুৎ চুরি রোধ এবং বকেয়া বিল আদায়ের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতার নীতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সল্টলেকের বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এই উদ্দেশ্যে সাধারণ মানুষ যাতে সরাসরি অভিযোগ জানাতে পারেন, সেজন্য ‘বিদ্যুৎ প্রহরী’ নামে একটি নতুন মোবাইল অ্যাপেরও উদ্বোধন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, হুকিং বা বিদ্যুৎ চুরির ক্ষেত্রে রাজনৈতিক বা প্রভাবশালী পরিচয়ের কোনো তোয়াক্কা না করে বিদ্যুৎ কর্মীদের আইনি ব্যবস্থা নিতে হবে। বকেয়া বিল আদায়ের ক্ষেত্রে বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের প্রতি কঠোর অবস্থান গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে, তবে সাধারণ গার্হস্থ্য গ্রাহকদের ক্ষেত্রে নিয়ম মেনে আলোচনার মাধ্যমে বিল পরিশোধের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এ ছাড়া, স্মার্ট মিটার নিয়ে বিভ্রান্তি দূর করতে সাধারণ মানুষকে সচেতন করার ওপরও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *