মাসে ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ! জেনে নিন আবেদনের সহজ নিয়ম।

রাজ্যে সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ ঘোষণার পর এবার সাধারণ মানুষের জন্য চালু হলো কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’। এই প্রকল্পের আওতায় রাজ্যের গ্রাহকরা প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুযোগ পাবেন। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে এবং প্রথম পর্যায়ে রাজ্যের প্রায় ১,৮০০ পরিবার এই সুবিধার আওতায় আসছে। পর্যায়ক্রমে প্রকল্পের আওতা আরও বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে।

এই প্রকল্পের অধীনে বাড়িতে সোলার প্যানেল বসানোর জন্য সরকার গ্রাহকদের আর্থিক ভর্তুকি প্রদান করবে। সোলার প্যানেলের ধারণক্ষমতা অনুযায়ী একজন গ্রাহক ন্যূনতম ৩০ হাজার থেকে সর্বোচ্চ ৭৮ হাজার থেকে ৭৯ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন। আগ্রহী ব্যক্তিরা প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার নির্দিষ্ট পোর্টালে (https://pmsuryaghar.gov.in) গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। পোর্টালে ‘Apply for rooftop solar’ অপশনে ক্লিক করে নিজের রাজ্য, বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার নাম এবং মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করার পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন সাবমিট করা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *