‘আমাকে ছাড়া মিডিয়ার ১২টা বেজে যাবে!’ ট্রাম্পের চাঞ্চল্যকর রসিকতা!

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (WHCA)-এর বার্ষিক নৈশভোজে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান ধারার গণমাধ্যম ও রাজনৈতিক প্রতিপক্ষদের তীব্র সমালোচনা করেছেন। প্রায় এক ঘণ্টার এই ঝাঝালো ভাষণে তিনি মঞ্চে ‘ট্রাম্প ২০২৮’ লেখা একটি লাল রঙের টুপি পরে উপস্থিত হন এবং চতুর্থবার হোয়াইট হাউসে ফেরার বিষয়ে রসিকতা করেন। মার্কিন সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তির দুবারের বেশি প্রেসিডেন্ট থাকার সুযোগ না থাকলেও, ট্রাম্প সংবাদমাধ্যমের টিআরপি এবং ব্যবসার দিকে ইঙ্গিত করে নিজের এই ইচ্ছার কথা জানান।

ভাষণের একটি বড় অংশ জুড়ে ট্রাম্প দেশের প্রথম সারির সংবাদমাধ্যমগুলোকে নিশানা করেন। তিনি দাবি করেন, তিনি যদি হোয়াইট হাউস থেকে চিরতরে সরে যান, তবে খবরের খোরাক হারিয়ে এই গণমাধ্যমগুলোর বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। উল্লেখ্য, এই আয়োজনে যেমন রাজনৈতিক আক্রমণের সুর ছিল, তেমনি বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সাংবাদিকদের পুরস্কৃতও করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *