হঠাৎ পদত্যাগ ঝালদার পুরপ্রধানের, নেপথ্যে তবে কী?
July 26, 2026
অসুস্থতার কারণ দেখিয়ে ঝালদা পৌরসভার পুরপ্রধান ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছেন সুরেশ আগরওয়াল। শনিবার তিনি ঝালদার মহকুমাশাসকের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। এই পদত্যাগপত্রের প্রতিলিপি রাজ্যের নগরোন্নয়ন ও পুরমন্ত্রী, দফতরের প্রধান সচিব, পুরুলিয়ার জেলাশাসক এবং পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছেও পাঠানো হয়েছে।
সুরেশ আগরওয়ালের ছেলে রোহিত আগরওয়াল জানিয়েছেন, তাঁর বাবা শারীরিকভাবে অসুস্থ এবং চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সেই কারণেই তিনি সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, ঝালদা পৌরসভার প্রশাসনিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকে পুরসভার কাজকর্ম ব্যাহত হচ্ছিল এবং বিভিন্ন কারণে তৈরি হওয়া রাজনৈতিক জটিলতা ও অভিযোগের মাঝেই এই পদত্যাগের ঘটনা ঘটল।